মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৫

বাণিজ্যমন্ত্রী বলেছেন প্রায় ২০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমাদের প্রয়োজন ২৪-২৫ লাখ টন পেঁয়াজ এবং উৎপাদনও হয় এমনই ২৫-২৬ লাখ টন বলেছেন বাণিজ্যমন্ত্রী জনাব, টিপু মুনশী। তাহলে আমদানি কেন? এমন প্রশ্ন আসে। সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে প্রায় ২০ শতাংশ পেঁয়াজ আমাদের নষ্ট হয়।
রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ৫০ বছর কৃষির রূপান্তর ও অর্জন শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
জনাব, টিপু মুনশী বলেন, সেপ্টেম্বর-অক্টোবর থেকেই আমাদের পেঁয়াজ কমতে থাকে। তখন ভারত থেকে আনতে হয়। এ ক্ষেত্রে ভারতের উপর আমরা ৯০ শতাংশ নির্ভরশীল। ভারত বন্ধ করে দিলে অথবা দাম বাড়ালে এর প্রভাব বাজারে পড়ে।
কৃষিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পেঁয়াজের এমন বীজ আনেন যাতে সেপ্টেম্বর অক্টোবরে আমরা পেঁয়াজ পাই। উৎপাদন বাড়ানো গেলে, নষ্ট কমলে আগামী ৩-৪ বছরের মধ্যে পেঁয়াজের বাজারে কোনো সমস্যা হবে না।