বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৩

১০ কোটি টাকা দিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টে মাননীয় প্রধানমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা দিয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব, ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা দিয়েছেন।
এর আগে ২০১৮ সালেও ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী।