বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৪০

প্রশাসনের কর্তারা কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শীত নিবারণে মধ্যরাতে নগরের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, আবু হাসান সিদ্দিক। উপস্থিত ছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জনাব, তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, উমর ফারুক ও জেলা ত্রাণ কর্মকর্তা সজীব জনাব, চক্রবর্তী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, উমর ফারুক গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টা থেকে নগরের কাজির দেউরি, জিইসি মোড়, পাঁচলাইশ, মুরাদপুর, অক্সিজেন ও সিআরবি এলাকায় ছিন্নমূল ও ভ্রাম্যমাণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।