রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৪

মানুষের পাশে এবিজি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নদীভাঙনের শিকার মানিকগঞ্জের শিবালয়ে ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)।
মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় নদীভাঙনের শিকার পরিবারের মাঝে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) খাদ্যসামগ্রী বিতরণ করে। এবিজির সৌজন্যে ১২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব, এস এ জিন্নাহ কবির।
জনাব, এস এ জিন্নাহ কবির বলেন, যেকোনো দুর্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) মানুষের পাশে দাঁড়ায়। এবিজির সৌজন্যে আজ ১২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নদীভাঙন রোধে কাজ চলছে। কিছুদিনের মধ্যে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হয়ে যাবে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মানিকুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।