ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাওরে মাছ ধরতে গিয়ে নেত্রকোনার মদনে রাজিব মিয়া (২৪) নামের এক যুবক মারা গেছেন। রাজিব মিয়া জয়পাশা প্রামের সোনালি মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সামনের হাওরে মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার জন্য রাজিব বৃহস্পতিবার সকালে হাওরে বাইর (মাছ ধরার ফাঁদ) তুলতে যায়। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে রাজিব হাওরেই মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে বাড়ি নিয়ে আসে।
মদন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মো. নাদির হোসেন শামীম জানান, বজ্রপাতে রাজিব নামের এক যুবক মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।