বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৪

বজ্রপাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধান কাটতে গিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।