শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩

কয়েকজনকে গলা কেটে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবাসী মনির হোসেন নামে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে গভীর রাতে কোনো এক সময় তাদের হত্যা করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকেন। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিকই দেখা গেছে। তবে শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের খুন করেছে, বিষয়টি এখনো ধোঁয়াশা রয়েছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) জনাব, মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে খুন করা হয়েছে এবং বিষয়টির তদন্ত করা হচ্ছে।