সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩১

হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন। ১৮ বছর আগে ঢাকা রাজধানীর কাফরুলে মো. শহিদুল ইসলাম মিলন (১১) নামের এক শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল নামে অপর এক আসামির ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ রবিবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জনাব, মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- আল আমিন ঘরামী (২৫) ও মাসুদ রানা (২৪)।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।