শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৫

একজনকে কুপিয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনা মিয়া (৩৮) নামের একজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঘটেছে খুলনার খালিশপুরে। শনিবার মধ্যরাতে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।
খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।