শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৮

এলপিজি সিলিন্ডার বিক্রি এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতিটি ২২০ টাকা বেশিতে বিক্রি করার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ময়মনসিংহের ভালুকা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স এনএন এন্টারপ্রাইজের ডিলারকে ১ লাখ টাকা এবং মীম এন্টারপ্রাইজের ডিলারকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ময়মনসিংহ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, আব্দুস ছালামের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।