বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৪

বঙ্গবন্ধু প্যাভিলিয়ন জাতীয় সংসদে উদ্বোধন করলেন, মাননীয় প্রধানমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ নামে এই প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন। খবর বাসসের।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে বসে বিশাল পর্দায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের পুরো ভাষণটি প্রত্যক্ষ করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি ঘুরে দেখেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।