ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, সরদার মো: সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী) বলেছেন, হামের প্রাদুর্ভাব বাড়ায় আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে রবিবার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি ও দুই জেলায় এলাকায় এ কার্যক্রম চালু করা হবে।
আজ রবিবার ৫ তারিখ ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রবিবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
পরবর্তী সময়ে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে, যেন শিশুরা ঝুঁকিতে না থাকে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনার মহামারির চেয়েও কম উদ্বেগজনক নয়।