রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৩

প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলতি মাসে প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী জনাব, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে খাল খনন নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই এপ্রিল মাসে আমরা আরও দুটো খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি ঝিনাইদহ জেলার শৈলকুপায়, আরেকটি ফেনীতে হবে।
এই দুই জেলায় প্রধানমন্ত্রী সরাসরি গিয়ে খাল খননের উদ্বোধন করবেন।