সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৯

শারজাহ চ্যারিটির খাদ্যসামগ্রী বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে (সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক দাতব্য সংস্থা) বাংলাদেশ অফিসের মাধ্যমে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার ঢাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকার ১২০টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টরসহ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।