বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৮

গলা কেটে গৃহবধূকে হত্যা এবং গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্না আক্তার (২৬) নামে জামালপুরের মাদারগঞ্জে এক গৃহবধূকে গলা ও হাত কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের আপন মামা সোহেলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন পুলিশ।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিহতের স্বামী মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বন্না আক্তার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।