রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০০

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পঞ্চগড়ে চলছে শীতের দাপট।
আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।
ঘন কুয়াশা হিমালয়ের হিমশীতল বাতাস আর সূর্যের মুখ দেখা না যাওয়ার চিত্র এই জেলার খেটে খাওয়া ছিন্নমূল দুস্থ অসহায় মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
জরুরি প্রয়োজনে গরম কাপড় পরে কেউ কেউ বের হলেও অধিকাংশ মানুষ গরম কাপড়ের অভাবে ঘর থেকে বের হতে পারছেন না।