সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৯

টানা শৈত্যপ্রবাহ এবং সর্বনিম্ন তাপমাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা পাঁচ দিন ধরে চুয়াডাঙ্গায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। সকাল থেকে কিছুটা রোদের দেখা মিললেও ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে কয়েকগুণ।
ভোর থেকে মধ্যবেলা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এতে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
এর আগের দিন বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।