ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসার সিনিয়ার পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ছিলো। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির ভেতরে ওঠানামা করছিলো। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩%। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ১.৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে হিম শীতল বাতাস আর কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।