শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৮

হাহাকার লেগেছে গ্যাস সিলিন্ডারের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাম অস্বাভাবিক লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বেশি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। কয়েক দিন আগের ১২৫৩ টাকার এলপিজি গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ১৮০০ থেকে ২৫০০ টাকায়। এর পরও অনেক এলাকায় মিলছে না এলপিজি সিলিন্ডার। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলারদের কাছ থেকেই সরবরাহ নেই, তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় লাইনের গ্যাসেও তীব্র সংকট দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে লোয়াবের ভাইস প্রেসিডেন্ট ও এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক জনাব, হুমায়ুন রশীদ গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরে এলপিজি আমদানি কমেছে প্রায় ৪০ শতাংশ। সরবরাহ সংকটেই মূলত বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।