ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. জনাব, এ এম পারভেজ রহিমকে জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার চত্বরে এ আয়োজন করা হয়।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাবা, জান্নাত উল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারহানা ফেরদৌস।
কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. জনাব, এ এম পারভেজ রহিম দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।