মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৪

আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৎস্য আড়ত বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতায় পরির্দশন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবা, ফরিদা আখতার। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আড়ত পরিদর্শনে যান উপদেষ্টা।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, মৎস্য খাত উন্নয়নে স্বাস্থ্য ও পরিবেশ ঠিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং তিনি আরও বলেন, মাছে অপদ্রব্য মেশানো রোধে সবাইকে সচেতন থাকতে হবে।
দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি বাড়াতে হবে। এসময় মৎস্য আড়ত মালিক ও মাছ চাষিরা নানা সুবিধা ও অসুবিধার কথা জানালে এসব সমস্যা অতি দ্রুত সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা।