সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০২

সেলাই মেশিন বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানবিক ও সামাজিক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বসুন্ধরা শুভসংঘ এবং দেশের বিভিন্ন এলাকায় এ মানবিক ও সামাজিক নানা কার্যক্রম চালিয়ে যান। নারীদের আত্মনির্ভরশীল করা, শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনটি একাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার নওয়াপাড়া প্রেস ক্লাবের অডিটরিয়ামে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।