রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫২

আমদানির সিদ্ধান্ত, পেঁয়াজের উচ্চমূল্য রোধে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমদানির সিদ্ধান্ত, পেঁয়াজের উচ্চমূল্য রোধে। উচ্চমূল্যের মধ্যে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনাব, মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার (আজ) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের ১ আগস্ট থেকে অদ্যাবধি যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই শুধু আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।