সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪০

ভূমিকম্প সচেতনতা বাড়াতে আলোচনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভূমিকম্পে ঝুঁকি কমাতে করণীয় ঠিক করতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পাশে ফুটবল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় ভূমিকম্পের সময় আতঙ্ক এড়িয়ে করণীয়, পূর্ব-প্রস্তুতি, পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং ব্যক্তিগত সচেতনতার নানা দিক তুলে ধরেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন। তিনি বলেন, ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা ও প্রস্তুতি থাকলে ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।