ডেইলি ক্রাইম বার্তা : সারাদেশে কাঁপিয়ে যাওয়া ভূমিকম্পে ঢাকা বংশালে একটি ভবনের রেলিং ভেঙে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা বংশাল থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন, কসাইতলী এলাকার পাঁচতলা ভবনের সামনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে। ঠিক সেই মুহূর্তে নিচ দিয়ে হাঁটছিলেন কয়েকজন পথচারী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ আগে সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় ৫.৭ মাত্রার ভূমিকম্প।
“জামাল কাড়াল সংবাদদাতা”