সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

শীতার্ত মানুষের জন্য কম্বল হস্তান্তর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ময়মনসিংহে বিতরণের জন্য আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারি প্রতিষ্ঠান আশার পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে ৪৫০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক জনাব, মো: সাইফুর রহমা‌নের হাতে এসব কম্বল হস্তান্তর করেন আশার বিভাগীয় সি‌নিয়র অ্যাডিশনাল ডি‌ভিশনাল ব্যবস্থাপক মো: আবু তা‌হের চৌধরী।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন আশার ময়মনসিংহ ডি‌ষ্ট্রিক ম‌্যা‌নেজার মো: মোস্তা‌ফিজুর রহমান, রিজিওনাল ম্যানেজার মো: আবদুল মান্নান, আকুয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: মেহেরাজ উল্লাহ সৌরভ, এস ই মো: ফারুক হোসেন, ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাহিদ আরা বেগম, ময়মনসিংহ সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল হক এবং সিনিয়র ম্যানেজার মো: মাহমুদুর রহমান খান প্রমুখ।