শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৯

সংস্কারের উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৪ টি খাস পুকুর-জলাধার সংরক্ষণে ঢাকার প্রাকৃতিক ভারসাম্য ফেরাতে ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য সংস্কার কাজের উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলা প্রশাসন।
ঢাকার কেরানীগঞ্জের দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলা ও মহানগরীর ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জনাবা, সৈয়দা রিজওয়ানা হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাবা, সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জাতীয় সম্পদ হিসেবে খাস পুকুর ও জলাশয় রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অপরিহার্য।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. জনাবা, ফারহিনা আহমেদ, ঢাকার বিভাগীয় কমিশনার জনাব, শরফ উদ্দিন আহমদ চৌধুরী, পুলিশ সুপার জনাব, মো. আনিসুজ্জামান এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।