বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৬

ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা চাওয়ায় চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত আকাশ ঘোষ চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন এনায়েতবাজার গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি একটি মার্কেটের মোবাইলের দোকানদার।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে ওসি কোতোয়ালি জনাব, আব্দুল করিম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা অভিযান চালিয়ে একজনকে আটক করেছি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।