ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মামুন শিকদার (৩৯) নামে ঢাকা রাজধানীর মধ্য বাড্ডা কমিশনার গলির একটি মেস থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
মামুন পটুয়াখালীর দুমকি উপজেলার আলগী গ্রামের বাসিন্দা এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।