বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৮

গলা কাটা লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরের মেঝেতে বাবার ও খাটের ওপর থেকে মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছেন পু‌লিশ, আর এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাটে।
আজ বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নালিতাবাড়ী খিশাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন (৩০) ও তার শিশু কন্যা নুরিয়া খাতুন (৭)। রতন ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রতন মিয়ার স্ত্রী জুলেখা আক্তারকে (২৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হাফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তি‌নি আরো জানান, পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছেন। লাশের পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।