ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঘটেছে বগুড়ায়। আজ মঙ্গলবার সকালে পুলিশ গ্রামের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেন এবং গতকাল সোমবার রাতে বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম ওই এলাকার শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তিনি পেশায় বেকারি সামগ্রী পরিবহনের ভ্যান চালাতেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছেন।