ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী আজেদা বেগমকে (৩০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছেন পুলিশ।
রবিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি জনাব, বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।