শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২৬

বিরোধের জেরে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাদেক চৌধুরী (১৮) নামে এক কলেজ ছাত্রকে পারিবারিক বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাদেক চৌধুরী স্থানীয় শচীন্দ্র কলেজের বানিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র। নিহতের মামা মর্তুজ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।