ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মনজুরুল আলম (৩৪) নামে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাস্তার পাশে তার লাশ উদ্ধার করেছেন পুলিশ। নিহত মনজুরুল সদর উপজেলার সড়াইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, মনজুরুল আলমকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে পিবিআই কাজ করছেন এবং মামলা প্রক্রিয়াধীন।