শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৮

পুলিশের প্রশিক্ষনের শুভ উদ্বোধন বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ট্রেনিং ইউনিটে বরিশালে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব, মোঃ শফিকুল ইসলাম মহোদয়। 
০৩ দিন মেয়াদি এই প্রশিক্ষণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, বেলাল হোসাইন, পিপিএম সহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”