সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৩

ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা বৃষ্টির মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে অন্তত ৮ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রবিবার উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে অল্প সময় স্থায়ী এই ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি করে যায়।
স্থানীয়রা জানিয়েছে, ঝড়ে টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি, গাছপালা এবং আগাম আমন ধানের জমির ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন জানান, তাদের ইউনিয়নেও প্রায় তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতোমধ্যে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।