শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৩

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ক্লিবডন চা বাগানের মৌলভী বাজারের কুলাউড়া উপজেলায় শ্রমিক সর্দার হত্যায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। উপজেলার কামিনীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত কোদালের হাতল (লাঠি), ভিকটিমের মোবাইল ফোন, জুতা, লাঠি বাঁধার গামছার টুকরা এবং ব্যবহৃত মোটরসাইকেল।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব, মো. আজমল হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ মিয়া উপস্থিত ছিলেন।