শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৪

এক যুবককে কুপিয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরকীয়ার জেরে পাবনা পৌর এলাকায় মো. আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে খুনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নাইম হোসেন নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সুভেল নামের একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধু পাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।
পাবনা সদর থানার ওসি জনাব, আব্দুস সালাম বলেন, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে আটক করেছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।