শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩২

হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে মাদারীপুর জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নির্জন ঘরে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছেন মাদারীপুর
র‌্যাব -৮।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাসেল মাহমুদ সবুজ (৩০)। মাদারীপুর র‌্যাব -৮ এর কোম্পানি কমান্ডার জনাব, মীর মনির হোসেন জানান, মামলার পরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করেন এবং গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতকে গ্রেফতারে সক্ষম হই আমরা। আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বিষয়টি তিনি জানান, তীব্র ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়।