শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫০

গলা কেটে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খোরশেদ আলম (২৮) নামের এক রাজমিস্ত্রিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খীলমোগল তালুকদারপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র ৭০ ফুট দূরে। নিহত খোরশেদ আলম ওই এলাকার আবদুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে চিৎকার শুনে তারা মসজিদের পাশে ছুটে গিয়ে খোরশেদের গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশ খবর দেন।
রাঙ্গুনিয়া থানার ওসি জনাব, এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে।