শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৮

হত্যা মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলোচিত রাকিব মাতবর মাদারীপুরের শিবচর উপজেলায় হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাব-৮, র‍্যাব-১০ ও র‍্যাব-১১ এর যৌথ বাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ শ‌নিবার(২০‌সে‌প্টেম্বর) সকা‌লে র‍্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ‌্যম‌কে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, শিবচর চরস্যামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) ও শিবচর কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।