শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪০

খুন করে পালিয়েছে ছেলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলের হাতে মায়ের মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, অর্থসম্পদ আত্মসাৎ করার লোভে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুণা রানী ভদ্রকে (৬২) গলা কেটে খুন করেছে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যায়। নিহত করুণা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।
এলাকাবাসী জানান, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এআরএম আল মামুন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।