শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩০

যুবক খুন হাতুড়ির আঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫ সেকেন্ডে ১৩ বার হাতুড়ি দিয়ে ইকবাল হোসেন নামের এক যুবককে আঘাত করে খুন করে তার এক সহকর্মী। তারা দুইজনই বগুড়ায় এক ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) হত্যার ১২ ঘণ্টার মধ্যে রাত ৯টায় গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে সহকর্মী আসামি মো. রাকিবুল ইসলাম রতনকে (২৫) গ্রেফতার করেন বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার রতন শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
গ্রেফতারের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, সেলাইরেঞ্জ ও সিসিটিভি উদ্ধার করে পুলিশ। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জনাব, হোসাইন মুহাম্মাদ রায়হান।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, হোসাইন মুহাম্মাদ রায়হান জানান, আসামি মো. রাকিবুল ইসলাম রতনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং আরো তথ্য জানতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।