ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইভন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লায়। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। পরিবারের দাবি, চাঁদা নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইভন ফতুল্লার বাসিন্দা এম এ আজম বাবুর সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার একটি কন্যাসন্তান রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।