শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩১

স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে বরগুনায়। বরগুনা জেলার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার পুলিশ দুইজনের লাশ উদ্ধার করেন।
নিহত (স্ত্রী) আকলিমা (২৭) দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে, আর (স্বামী) স্বপন মোল্লা (৩২) পেশায় দিনমজুর। স্বপন একই গ্রামের খালেক মোল্লার ছেলে।
ঘটনার বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বর্তমানে জায়গাটি ক্রাইম সিন হিসেবে আটকে রেখে তদন্ত কার্যক্রম চলছে।