ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোরগঞ্জের করিমগঞ্জে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
জমি নিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সালিশ ডাকা হয়েছিল এবং সালিশী দরবারে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছেন পুলিশ।
নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি একজন মুদি দোকানি।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।