ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছের ঘের নিয়ে কক্সবাজারের চকরিয়ায় বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি স্থানীয় মঞ্জুর আলমের ছেলে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাছের ঘেরের বিরোধের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।