ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাবিনা আক্তার লাকি নামে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে গলা কেটে খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১।
গতকাল শনিবার রাতে বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত নীরব ওরফে নাজিমকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।