শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৯

ছুরিকাঘাতে যুবক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবক খুন হয়েছেন। পেশায় তিনি ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বনানী ১১ নম্বর রোডে ১০০ নম্বর ভবনের সিঁড়ি থেকে নামার সময় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে রাহাত হোসেন রাব্বিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাহাত হোসেন রাব্বি মহাখালী জিপি গ হাজারিবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা রবিউল আউয়ালের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
মৃতের চাচাতো ভাই শাকিল জানান, বুধবার (১৩ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন রাহাত কিন্তু আর বাসায় ফেরেননি। ভোরে রাহাতের মোবাইল থেকে তার এক বন্ধু খোকন ফোন করে জানায়, সে ছুরিকাঘাতে আহত হয়েছে।
পরে তারা ঘটনাস্থল থেকে রাহাতকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতেই রাহাত হোসেন রাব্বির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।