সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৩

কয়েক লাখ টাকার ঋণ বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুবিধাভোগীদের মাঝে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ১২ লাখ টাকার নগদ ঋণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৩ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণের অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. নুরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোনাইন বিন জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, পানি সম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার এবং ইউজিডিপি কর্মকর্তা ইমরান আলী।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীসহ ৩৩ জন সুবিধাভোগীর মাঝে ১২ লাখ টাকার নগদ ঋণ বিতরণ করা হয়।